বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জে উত্যক্তের দায়ে দুই সন্তানের জনকের কারাদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৯১৭ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে যুবতী ও কিশোরিদের উত্যক্তের দায়ে রুহেল মিয়া (২৫) নামে এ যুবকের এক বছরের কারাদ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রুহেল মিয়া উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নের লহরজপুর গ্রামের আব্দুল খাইয়ুমের ছেলে। সে দুই সন্তারের জনক বলে জানা গেছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান এ দন্ডাদেশ প্রদান করেন। তিনি জানান, রুহেল মিয়া প্রায়ই গ্রামের যুবতী ও কিশোরী মেয়েদের উত্ত্যক্ত করে করত। স্থানীয় মুরব্বিরা একাধিকবার শালিস বৈঠক করলেও কোন ফল পাওয়া যায়নি। শনিবার রাতে এক কিশোরীকে উত্ত্যক্ত করতে গেলে গ্রামবাসী রুহেলকে আটক করে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দেয়। পরে রাত ৮টার দিকে রুহেলকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com