মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে হত্যাকান্ডে অভিযুক্ত বিজিবি সদস্য ছাদেক আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৬৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বহুল আলোচিত দুলা মিয়া হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত বিজিবি সদস্য ছাদেক আলীর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক তৌহিদুল ইসলাম এ রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। চুনারুঘাট থানার এসআই নাজমুল হক জানান, দুলা মিয়া হত্যাকান্ডের প্রধান পরিকল্পনাকারী বিজিবি সদস্য ছাদেক আলীকে ঢাকা থেকে আটক করে আদালতে প্রেরণ করে চুনারুঘাট থানা পুলিশ। ঘটনার রহস্য উৎঘাটন করতে মামলার তদন্তের স্বার্থে আদালতে ১০ দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। আসামী পক্ষের আইনজীবি জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানী শেষে বিচারক সাদেক আলীর জামিন না-মঞ্জুর করে ৭ দিনের রিমান্ডর বহাল রাখেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, পুলিশ ইতোমধ্যে ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ছাদেককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবদ করলে মামলার রহস্য উদঘাটন করে দ্রুত প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে।
আদালত সুত্রে জানা যায়, মামলায় অভিযুক্ত যে ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে ৪ জন ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। তারা সেখানে ছাদেক এর নাম উল্লেখ করেছেন। এছাড়াও মোবাইল ফোন রেকর্ড থেকে পাওয়া গেছে এ ৪ আসামীর সাথে ছাদেক আলী ৩২ বার কথা বলেছেন। উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর, বিজিবি সদস্য ছাদেক আলী লোকজন দিয়ে গত ১৭ জুন চুনারুঘাটের পাট্টাশরীফ গ্রাম থেকে তাঁর চাচা দুলা মিয়াকে মাইক্রোবাসে করে অপহরণ করে ঢাকায় নিয়ে যান। ওই দিন রাতেই তাঁকে ঢাকায় নিয়ে হত্যার পর বুড়িগঙ্গা নদীতে লীশ ফেলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com