মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বন্যার্ত সকল মানুষ পর্যায়ক্রমে ত্রাণ পাবে-এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৬৮০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, আওয়ামীলীগ সরকার বন্যার্ত মানুষে পাশে সব সময় রয়েছে। প্রধানমন্ত্রী সব-সময় বন্যা কবলিত এলাকার মানুষের খোজখবর রাখছেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় যতদিন রয়েছেন ততদিন বন্যা কবলিত এলাকার মানুষ ত্রাণ বা খাদ্যের অভাবে মারা যাবেনা। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী হবিগেঞ্জর জন্য বরাদ্দ দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল বন্যা কবলিত মানুষ ত্রাণ সামগ্রী পাবে। শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদে ইউনিয়নের বন্যা কবলিত বেশ কয়েকটি গ্রামের মানুষের মাঝে চাল বিতরণী অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উক্ত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বন্যা কবলিত বিভিন্ন গ্রামের ১৫০ জনকে ১০ কেজি করে চাল দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আবুল ফজল, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, হবিগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ শাহেদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকেলে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ নবীগঞ্জ শহরস্থ নিজ কার্যালয়ে দলীয় নেতাকর্মীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com