মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বিএনপি দু’ভাগে বিভক্ত আজ পৃথক সভা আহ্বান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯
  • ৭১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি প্রকাশ্যে দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। আজ মঙ্গলবার উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনকল্পে পৃথক স্থানে প্রস্তুতি সভা আহ্বান করা হয়েছে বলে দলীয় সুত্রে জানা গেছে। এতে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাসিম উপস্থিত থাকার কথা রয়েছে। তবে তিনি কোন মিটিংয়ে উপস্থিত থাকবেন না পৃথক মিটিংয়ে অংশ নিবেন তা কেউ নিশ্চিত করতে পারেন নি।
সুত্রে জানা যায়, জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি কমিটি গঠনের কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে একাধিকবার তারিখ করেও নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির মিটিং সফল হয়নি। আজ মঙ্গলবার পুণরায় মিটিংয়ের তারিখ করা হয়েছে। ওই সকালে উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ¦ শেখ সুজাত মিয়া ও পৌর বিএনপির সভাপতি মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরীর নেতৃত্বে গোল্ডেন প্লাজায় এবং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের নেতৃত্বে হাজারী কমিউনিটি সেন্টারে সভা আহ্বান করা হয়েছে। এতে উভয় গ্র“পের মধ্যেই টানটান উত্তেজনা বিরাজ করছে। সাবেক এমপি আলহাজ¦ শেখ সুজাত মিয়া বলয়ের দাবী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাসিম গোল্ডেন প্লাজার মিটিংয়ে অংশ নিবেন। ফলে এতদিন ভিতরে ভিতরে অভ্যন্তরীন কোন্দল থাকলে আজ মঙ্গলবারের পৃথক মিটিং আহ্বানের মাধ্যমে প্রকাশ্যে গ্র“পিং চাঙ্গা হচ্ছে। এনিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com