বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

হবিগঞ্জের রেল লাইনের অধিকাংশ ব্রীজ ঝুকিপূর্ণ স্লিপারের সাথে বাশ দুর্ঘটনার আশঙ্কা

  • আপডেট টাইম শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৯৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট রেল লাইনের হবিগঞ্জ অংশের অধিকাংশ ব্রীজ ঝুঁকিপূর্ণ রয়েছে। অনেক স্থানে ব্রীজের স্লিপারের সাথে বাশ সংযুক্ত থাকার কারণে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা তবে কর্তৃপক্ষ বলেছেন বাশ সংযুক্ত থাকলেও ঝুকির কোন আশঙ্কা নেই।
ঢাকা-সিলেট রেল লাইনের হবিগঞ্জের অংশের ৫২ কিলোমিটার রেল লাইনে রয়েছে ৮৪টি ব্রীজ কালভার্ট। এ সকল ব্রীজ কালভার্টের মধ্যে অধিকাংশই ঝুকিপূর্ণ এবং বেশ কয়েকটি ব্রীজের স্লিপারের সাথে বাশ সংযুক্ত করার ফলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এছাড়া রেল লাইনের ব্রীজের নাট বল্টু খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করছে যাত্রীরা।
জেলার শায়েস্তাগঞ্জের কদমতলী বড়চর এলাকায় ৯৩ নং ব্রীজ সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রীজের ৮০টি নাটের মধ্যে রয়েছে মাত্র ৩৫টি। অধিকাংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়া স্লিপারের সাথে পুরনো বাশ সংযুক্ত রয়েছে। ট্রেন আসলে ব্রীজটি নরেছরে বসে। এলাকাবাসি জানিয়েছেন ঝুকিপূর্ণ ব্রীজগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার না করলে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছ। রেলওয়ে কর্তৃপক্ষ বলেছেন স্লিপারের সাথে সংযুক্ত বাশ লাগানোর ফলে স্লিপার শক্ত থাকে। পুরনো স্লিপারের গ্যাপ পুরনোর জন্য বাশ দেয়া হয়েছে তবে কোন ধরনের ঝুকি নেই নিরাপদ ও ঝুকিমূক্ত ভ্রমনের জন্য রেলওয়ের ঝুকিপূর্ণ ব্রীজ শীঘ্রই মেরামতের উদ্যোগ নিবে সরকার এমনটাই প্রত্যাশা হবিগঞ্জবাসির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com