বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে শিশুর লাশ উদ্ধার সৎ মা ও বাবা আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯
  • ৭১১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা নয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের বায়েজিদ মিয়া (৪) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা জুনায়েদ মিয়া ও সৎ মা পান্না খানমকে আটক করা হয়েছে। মাধবপুর থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাড়ি থেকে তাদেরকে আটক করে। এদিকে, নিহত বায়েজিদের বাবা লাশ দাফনের প্রস্তুতি সম্পন্ন করলেও তার মা নিলুফা বেগমের ইচ্ছায় ময়না তদন্ত শেষে তার নানার বাড়ি উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে রাতেই বায়েজিদের দাফন সম্পন্ন করা হয়।
মাধবপুর থানার উপ পরিদর্শক লিটন ঘোষ সত্যতা নিশ্চত করে বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বায়েজিদের মা মামলা দিলে তাদের এমামলায় গ্রেপ্তার দেখানো হবে। মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ইউপি সদস্য লালু মিয়া বলেন, নিহত বায়েজিদের মুখ মন্ডলে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে এসআই লিটন দাস জুনায়েদ মিয়ার নারায়নপুর গ্রামের বাড়ি থেকে বায়েজিদ মিয়ার লাশ উদ্ধার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com