মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ পুলিশকে নিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এর আগে স্থানীয় পত্রিকায় এসব অবৈধ স্থাপনা নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ হলে প্রশাসন গতকাল উচ্ছেদ অভিযানে নামে। উল্লেখ্য গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে জেলা প্রশাসন এবং বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ২৬ কেজি গাঁজা ও দুুইটি প্রাইভেটকারসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। আটক মাদক কারবারীরা হচ্ছেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানার সেজামোড়া গ্রামের সবাচান মিয়ার ছেলে মোঃ নাসির মিয়া (৪০), শ্রীবন্দর গ্রামের মৃত গনি মিয়ার ছেলে শিপন আহম্মেদ (৩২), শাহ বন্দর পতন গ্রামের আইয়ুব মিয়া ছেলে মোঃ তারেক (২৫) ও মৌলভীবাজারের বড় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে অনৈতিক কাজ করতে গিয়ে যুবক যুবতীকে আটক করেছে এলাকাবাসী। পরবর্তীতে ঘটনাস্থলে পৌছে সাগরদীঘির পশ্চিমপাড় শামীমের বাড়ীতে বানিয়াচং থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। এ সময় স্বাক্ষী প্রমানের ভিত্তিতে অশ্লীল কাজের দায়ে তাম্বুলীটুলা গ্রামের সুমন আহমদ মনির ও যাত্রাপাশা এলাকার তৃষ্ণা আক্তার প্রত্যেককে বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সদরের সুশান সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে থেকে ৫’শ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা পুলিশের এস.আই আবুল কালাম আজাদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার পাইপপাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ অনৈতিক কাজে জড়িত থাকার দায়ে শহরের দক্ষিন অনন্তপুর এলাকা থেকে পুলিশ ৪ যুবক যুবতীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে বানিয়াচং উপজেলার টুপিয়াজুরী গ্রামের মৃত আব্দুল গণির পুত্র আবুল খায়ের (২৮) ও একই গ্রামের মৃত ইয়াদ আলীর পুত্র তৌহিদ মিয়া (২৭), বানিয়াচঙ্গের জাতুকর্ণ পাড়া এলাকার ১৭ ও ২৫ বছর বয়সের দু’যুবতী। পুলিশ সূত্রে জানা বিস্তারিত
কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর করোনা ধরা পড়েছে। সোমবার রাতে আসা রিপোর্টে তার কোভিড ১৯ পজিটিভ সনাক্ত হয়। এই করোনা পরিস্থিতিতে তিনি বিগত মার্চ মাস থেকেই ঝুঁকি নিয়ে সমাজ সচেতনতার কাজ করে বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামের কৃষক ছুরাব মিয়ার প্রায় ৪০ হাজার টাকা মুল্যের একটি গরু হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছে। এ ঘটনায় উক্ত কৃষক ছোরাব মিয়া হতভম্ব হয়ে পড়েছেন। সূত্রে জানা যায়, কৃষক ছোরাব মিয়ার একটি পালিত গরু গলা ফুলা দেখা দিলে শহরের ওসমানী রোডে মায়ের দোয়া পোট্টি ফার্মে একটি দোকানে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শুধু হবিগঞ্জ শহরই নয় নিয়ন্ত্রণহীনভাবে পুরো জেলা শহরেই চলছে তিন চাকার অবৈধ টমটম। টমটম চালকরা অতিরিক্ত ভাড়াতো নিচ্ছেই সাথে এগুলো চলছে অদক্ষ ও অল্প বয়সী চালক দিয়েও। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুরে এক টমটম আরেক টমটমসহ এক যাত্রীকে ধাক্কা দেয়ার ঘটনা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষেও ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ বিস্তারিত
আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে উপজেলার ৭২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জাতের ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরিছ মিয়াসহ বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমনের পিতা চুনারুঘাট বাজারের ধান চালের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালামের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার পাইপাড়া ইউনিয়নের গনেশপুর গ্রামের ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। জানায় উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুরে পারিবারিক কলহের জের ধরে সেলিম মিয়া (২০) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সে আব্দুর রহমানের পুত্র। জানা যায়, গত সোমবার রাতে পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকালে বিস্তারিত
শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জের উপজেলার কাকাইলছেও বাজারে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাসের নেতৃত্বে গতকাল দুপুর ২টায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। এতে ৫ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। তার মধ্যে আল আমিন ৩ হাজার, শাহজাহান মিয়া ৫ হাজার, মকুল রায় ২ হাজার, বিস্তারিত
আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে বিভিন্ন অপরাধে ৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় বুল্লা বাজার, কালাউক ও বামৈ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা। এ সময় ময়লা ও নোংরা পরিবেশে হোটেল পরিচালনা, মুখে মাস্ক না পড়া এবং অতিরিক্ত বিস্তারিত
শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের অদুরে অবৈধ ভাবে বালু উত্তোলন করার সময় উপজেলা নির্বাহী অফিসার খবর পেয়ে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান। জানা যায়, দীর্ঘদিন ধরে শিবপাশা ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রামের মধ্যে ছোট ছোট বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আদালতে পুলিশের ওপর হামলা করায় সেলিম আহমেদ (৩০) নামের এক বিচার প্রার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী কোর্টে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় কনস্টেবল (নং-১২৪৯) মোস্তাক আহমদকে (২৬) উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। তাঁর জীবনের আরাধ্য সাধনা ছিল পরাধীনতার শৃংখল থেকে বাঙালি জাতিকে মুক্ত করে একটি শোষণহীন, বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর আদর্শ মনেপ্রাণে বিশ্বাস এবং নৈতিকতা ও মূল্যবোধে ধারণ করতে হবে। একই সঙ্গে বঙ্গবন্ধু কী চেয়েছিলেন, কীভাবে দেশটাকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চেয়েছিলেন, সে জায়গায় বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com