মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশন এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বার্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সোমবার ৮ এপ্রিল বিকেলে বিজিবি ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সায়েদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে একদল জোয়ান এগুলো জব্দ করেন। হাবিলদার সায়েদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উল্লেখিত পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিস্তারিত