বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের মিটিরচক গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে অন্তঃস্বত্তা মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র এনাম মিয়ার সাথে একই গ্রামের বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে সম্প্রীতি ও শান্তির লক্ষ্যে বিশেষ আইন শৃংখলা সভা গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সম্প্রতি ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের রসরাজ দাস নামের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অনূভুতিতে আঘাত এনে একটি ছবি পোস্ট দেয়ার অভিযোগে নাসিরনগর ও মাধবপুর উপজেলার বিভিন্ন মন্দির বিস্তারিত
কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ বাংলাদেশ ভারত সম্পর্ক আরো সুদৃঢ় করতে শ্রীমঙ্গলে দুই দেশের সাংবাদিকদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময়সভা ও ভারতীয় সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সাংবাদিক সমাজের উদ্যোগে শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ ব্রহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলায় ঘটে যাওয়া ধর্মীয় সহিংসতার প্রভাব যেন বাহুবলের আইন-শৃংখলার উপর না পড়ে সে লক্ষ্যে করণীয় নির্ধারণ করতে গতকাল বিকাল ৩টায় উপজেলা সভাপক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সহকারী কমিশনার (ভূমি) শফিউল্লাহ, বাহুবল মডেল থানার অফিসার বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ ফেসবুকে বিকৃত ছবি আপলোড করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জের মাধবপুর ও মনতলায় মন্দির ও প্রতিমা ভাংচুর এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-ভাংচুর-লুটপাটের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে হবিগঞ্জের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরস্থ টাউন হল সড়কে খোয়াই থিয়েটার কার্যালয়ে এ ব্যাপারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বুল্লা গ্রামে অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হেলাল মিয়া (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হেলাল উপজেলার বুল্লা গ্রামের জলফু মিয়ার ছেলে। বৃহস্পতিবার ভোররাতে থানার উপ-পরিদর্শক (্এসআই) মমিনুল ইসলাম ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। একটি চুরির মামলায় তার ৬ মাসের সাজা হওয়ার পর থেকে সে পলাতক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নূরপুর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হবিগঞ্জের বিশিষ্ট শিল্পপতি দানবীর নূরপুর গ্রামের কৃতিসন্তান কাজী তাজুল ইসলাম ফারুক এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাদ আসর নূরপুর জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়। উক্ত মিলাদ মাহেিফল উপস্থিত ছিলেন-কাজী ফারুক এর ছোট ছেলে কাজী ফারহান, নূরপুর মানব কল্যাণ সংস্থার সভাপতি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলা সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া গ্রামের বাসিন্দা মরহুম আব্দুস সাত্তার আখনজীর স্ত্রী ও হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবি মরহুম অ্যাডভোকেট পন্ডিত আব্দুল করিম আখনজীর মায়ের ভানু বিবি লাশের দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় শিরিষতলা প্রাঙ্গণে মরহুমার ১ম জানজার নামাজ অনুষ্ঠিত হয়। বেলা ২ টায় আতুকুড়া ফুটবল মাঠে ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপালপুর সড়কে টমটমের ধাক্কায় তাহির মিয়া (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। সে ওই গ্রামের সানু মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায় ওই সময় তিনি বাড়ির পাশে সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুগামী টমটম তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজোড়ায় ইমরান মিয়া (১৯) নামের যমুনা গ্র“পের এক শ্রমিক ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে। সে মাগুড়া জেলার মাহমুদপুর থানার শ্রীগ্রাম গ্রামের চাঁন মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, যমুনা গ্র“পের মাধবপুরের কোম্পানীতে ইমরান শ্রমিক হিসেবে কাজ করতো। গতকাল অসুস্থ থাকাস্বত্তেও কোম্পানীর বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com