মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট প্রতিনিধি ॥ লেপ-তোষক আর বালিশের ভেতরে করে পাচার হচ্ছে গাঁজা। বাল্লা, গুইবিল, চিমটিবিল, সাতছড়ি ও কালেঙ্গা সীমান্তের চিহ্নিত ২৫০ জন মাদক ব্যবসায়ী নানা পন্থায় মাদক পাচার চালিয়ে যাচ্ছে। এদেরকে নিয়ন্ত্রন করা যাচ্ছেনা। আইন-শৃংখলা সভায় প্রকাশ্যে এদের নাম বলার পরও নেয়া হচ্ছেনা কোন প্রশাসনিক ব্যবস্থা। এ কারণে নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে মাদক ব্যবসা। গতকাল গাজীপুর বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের এক বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে স্থানীয় কোর্ট পয়েন্টে জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোঃ আমিনুর রশীদ এমরানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহব্বায়ক এডভোকেট মোঃ এনামুল হক সেলিমের পরিচালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ীবহরে হামলা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহবুবুর রশীদ মাহবুবসহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবীতে জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল-এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহবুবুর রশীদ মাহবুবসহ গ্রেফতারকৃত নেতৃবৃদর মুক্তির দাবীতে হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে স্থানীয় বেবীষ্ট্যান্ড মোড়ে এক পথসভায় মিলিত হয়। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক মিয়া আওয়ামীলীগের ষড়যন্ত্রমুলক মামলায় ৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। কারাগার থেকে মুক্তির পর তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সিতু, দপ্তর সম্পাদক আবু ছালেক, পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাসাদ বাহুবল উপজেলা শাখার উদ্যোগে চলিতাতলা বাজারস্থ স্থানীয় কার্যালয়ে এক বর্ধিত সভা গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বাহুবল উপজেলা জাসাদের আহবায়ক মোঃ এখলাছ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ এখলাছ মিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জাসাদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের জনৈক স্কুল শিক্ষক ও একই গ্রামের কলেজ পড়ূয়া জনৈক প্রেমিক ছাত্রী সাথে ইন্টারনেটয়ে অপিতিক্তকর ছবি নিয়ে নবীগঞ্জে তোলপাড় শুরু হয়েছে। স্কুল শিক্ষকের এহেন ঘটনায় শহরের আলোচনার সমালোচনা চলছে। জানা যায়, ওই স্কুল শিক্ষকের সাথে জনৈকা কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। কিছুদিন ধরে দুজনের মধ্যে মনোমালিন্য ও মান-অভিমান চলছিল বলে জানা বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ আঞ্জুমান মফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক অজ্ঞাতনামা পুরুষ (৪০) এর লাশ দাফন করা হয়েছে। মাধবপুর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর নামক স্থান থেকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। ময়না তদন্ত শেষে তার দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। গতকাল জানাজার নামাজ শেষে তাকে রাজনগর কবরস্থান বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ কর, বাংলাদেশ কর ব্যবস্থা পার্থক্য বিশ্লেষণ গণ শুনানী সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। গোপায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চৌধুরীর মিজবাহুল বারী লিটনের সভাপতিত্বে ও এস ডি এম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুব্রত দাস বৈষ্ণবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান ইউনূছ আলী তালুকদার, ফারুক চৌধুরী, মেম্বার মোঃ নূরুল আমিন, আব্দুল হামিদ, ইউপি সচিব মৃনাল কান্তি চৌধুরী, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শহরের বাইপাস রোড থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ থানার এসআই খন্দকার আল-মামুনের নেতৃত্বে একদল পুলিশ শহরের বাইপাস রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ৬টি ইয়াবাহসহ কাছন মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশ। আটকৃত কাছন মিয়া শহরের নাতিরপুর এলাকার মৃত আইয়ূব বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের ধানকুরা গ্রামে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত হয়েছে। জানা যায়, গত ১৭ অক্টোবর ওই গ্রামের নীল দাশ ও অজয় দাশের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে নীল দাশের উপর হাওরে অজয় দাশসহ তার লোকজন হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ১ম সেমিফাইনাল আজ বিকেলে বানিয়াচঙ্গ উপজেলার এল আর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবে স্বাগতিক হবিগঞ্জ জেলা বনাম সিলেট জেলা। শিরোপার জন্য উভয় দলই শক্তিশালী দল মাঠে নামাবে। সিলেট জেলার পক্ষে অংশ গ্রহন করবে জাতীয় দলের তারকা ওয়াহিদ, মুন্নাসহ ৩জন খেলোয়াড়। স্বাগতিক হবিগঞ্জ জেলার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সিলেট নগরীতে স্বর্ণের দোকানে ডাকাতি ও প্রহরীকে হত্যার সাথে জড়িত সন্দেহে নবীগঞ্জের হাফিজ আল মিছবাহ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে দেবপাড়া গ্রামের হাজী মজতুরা আলীর পুত্র। গত ১৫ অক্টোবর সিলেটের বন্দর বাজার এলাকা থেকে সিলেট কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে তাকে গ্রেফতারের পর এলাকায় নানা আলোচনা চলছে। বিস্তারিত
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ২ লক্ষাধিক টাকা মূল্যের মোবাইল সেটসহ মেমোরি কার্ড চুরি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে শায়েস্তাগঞ্জ পৌর শহরে গ্রামীণ টেলিকম এন্ড ইলেকট্রনিক্স নামক প্রতিষ্ঠারে এ চুরির ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে প্রতিষ্ঠানটির টিনের ছাল ও সিলিং কেটে চোর ভিতরে প্রবেশ করে। চোরেরা দোকানের সুকেশে সাজানো বিভিন্ন কোম্পানী ও বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুরে বিএনপির চেয়ারপার্সন ঘোষিত ভোট কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে উপজেলা ও পৌর এলাকার অধিকাংশ সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় সেমকো বিরতী কনভেশন সেন্টারে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিছ আলী গেদু মিয়ার সভাপতিত্বে বিস্তারিত
আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার সবকটি বাজারে ব্যঙ্গের ছাতার মত ফার্মেসী গজে উঠেছে। এসব অবৈধ ফার্মেসী গুলোতে বেশির ভাগ ঔষধ ব্যবসায়ীরা স্বল্প শিক্ষিত। তারা শুধু ঔষধ ব্যবসায়ী নন, নিজেকে ডাক্তার হিসেবেও পরিচয় দেন। লাইসেন্সবিহীন এসব ফার্মেসীতে কোন সনদ ছাড়াই অবৈধ ডাক্তাররা ফার্মেসীতে বসে জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে পদক্ষেপ না বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com