নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাউসা যুব সংঘের সভাপতি সাংবাদিক আলী হাছান লিটন এর পিতা মরহুম হাজি আছাব আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে গত রবিবার রাতে বাউসা গ্রামে মরহুমের বাড়িতে তাহার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নামাজে অংশগ্রহন করেন আলহাজ্ব আকলুছ মিয়া, মোঃ কাওছার
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চাঁদাবাজী মামলায় সুনাই মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের মৃত হাসিমের পুত্র। গতকাল রোববার সকালে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের লেঞ্জাপাড়া এলাকা থেকে চুনারুঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কেউন্দা গ্রামের মীর রাজিয়া বেগম গত ৯ ফেব্র“য়ারী সুনাই মিয়াসহ ৫
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আনোয়ারপুর গ্রামে জমি দখল নিয়ে সৎ ভাইয়ের প্রহারে সৎ মা ও ভাই আহত হয়েছে। গত শনিবার গভীররাতে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের সিফাত উল্লার সাথে তার ভাই সাধু মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি তাদের বিরোধ মিমাংসার জন্য সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী ও
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রতœা নামকস্থানে সিএনজি অটোরিকশা উল্টে ৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা বানিয়াচং যাচ্ছিল। উল্লেখিতস্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় সুশেন দাশ (৫৫),
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকা থেকে আবুল কাসেম (৩০) নামের মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে সদর থানার এএসআই হরিধনের নেতৃত্বে একদল পুলিশ উমেদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায, তার বিরুদ্ধে একটি মাদক মামলায় ৬ মাসের সাজা হয়। এতদিন সে পলাতক
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের রানীগাঁও গ্রামের হোসেন আলীর পুত্র কবির মিয়া (৩০) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। তার বিরুদ্ধে ১২টি বন মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। জানা যায়, গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এএসআই আলমাস মিয়ার নেতেৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রানীগাঁও গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় ট্রাকের চালকসহ ৪ জন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার বিজনারপার নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, গতকাল ভোরে ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৬৪৮৬৭) ও সিলেটগামী গাছ বোঝাই অপর আরেকটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮০০৯৭) ওই স্থানে পৌছুলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ৪জন আহত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিজিবি তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়িতে আনন্দ উৎসব ও খেলাধূলা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার বিকালে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন বিজিবি শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার কর্ণেল আশরাফুল ইসলাম। অনুষ্টানে সভাপতিত্ব করেন ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন। এছাড়া অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল
স্টাফ রিপোর্টার ॥ ৩০ বছর পূর্তি উপলক্ষে হবিগঞ্জ শহরে মাতিয়েছে জীবন সংকেত এর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। গতকাল শুক্রবার বিকেলে সাইফুর রহমান মিলনায়তনের সামন থেকে শুরু করে পুরো শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। ঢাক-ঢোল, রঙিন মুখোশ, বাঁশির শব্দ আর সংগঠনের সদস্যদের উচ্ছ্বলতায় তখন শহরে অন্যরকম আবহ সৃষ্টি হয়েছিল। সন্ধ্যায় স্থানীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে আকাশে উড়ানো হয়
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের আইডিয়া জীবিকা প্রকল্পের আওতায় সামাজিক নিরাপত্তা বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়। গত মঙ্গলবার সকাল ১০টায় প্রকল্প অফিসের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বজলুর রশিদ। কর্মশালা পরিচালনা করেন আইডিয়া জীবিকা প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ। কর্মশালায় মূল আলোচক হিসেবে অংশগ্রহণ
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ইনোভেশন আইডিয়া বাস্তবায়নের লক্ষ্যে “সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় উপকারভোগী বাছাই প্রক্রিয়া সহজীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালায় অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ,