শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের নির্মাণ কাজ শুরু শহরে সরকারি চাল পাচারকালে ৫৮ বস্তা উদ্ধার ॥ আটক ৩ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভায় হুইপ জি কে গউছ ॥ যারা দেশের সুন্দর পরিবেশ বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ বানিয়াচঙ্গে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত চুনারুঘাটে প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা ॥ খাটের নিচ থেকে অস্ত্রসহ যুবক আটক শহরে পুলিশের বিশেষ অভিযান ফুঁ পার্টির সদস্যসহ গ্রেফতার ৫ মাধবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন চুনারুঘাটে এক মাদকসেবীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বানিয়াচংয়ে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন মাধবপুরে সৈয়দ সঈদউদ্দীন কলেজে নতুন কম্পিউটার ল্যাবের উদ্বোধন

মাধবপুরে সৈয়দ সঈদউদ্দীন কলেজে নতুন কম্পিউটার ল্যাবের উদ্বোধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

 

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজের নতুন কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেছেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও শিল্পপতি সৈয়দ শাফকাত আহমেদ। বৃহস্পতিবার সকালে কলেজের এস এম ফয়সল ভবনের দ্বিতীয় তলায় নিজস্ব অর্থায়নে স্থাপিত এ কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন তিনি। এ সময় কলেজের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সৈয়দ শাফকাত আহমেদ ইতোমধ্যে কলেজে নিজস্ব অর্থায়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তাঁর উদ্যোগে একাডেমিক ভবন, নামাজের কক্ষ, আধুনিক শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব ও ক্যান্টিনসহ বিভিন্ন অবকাঠামোগত সুবিধা গড়ে উঠেছে। এতে কলেজের শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কলেজ কর্তৃপক্ষ জানায়, বর্তমান যুগে শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিসীম। নতুন কম্পিউটার ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে কম্পিউটার শিক্ষা গ্রহণের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ পাবে। উচ্চ শিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনেও এ দক্ষতা তাদের সহায়ক হবে। কলেজের অধ্যাপিকা নাসরিন জাহান জানান, কয়েক মাস আগে সৈয়দ শাফকাত আহমেদ গভর্নিং বডির সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়নে নিজস্ব অর্থায়নে কাজ করছেন। তাঁর উদ্যোগে ইতোমধ্যে বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে।
কলেজের অধ্যক্ষ জাহির উদ্দিন বলেন, কলেজের সার্বিক উন্নয়নে সৈয়দ শাফকাত আহমেদ গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের লক্ষ্য শিক্ষার মান আরও উন্নত করা এবং ভালো ফলাফল অর্জন করা। সৈয়দ শাফকাত আহমেদ বলেন, এই কলেজকে দেশের মধ্যে সেরা মানের একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। তবে এখানে যাতে ভালো পড়ালেখা হয়, সেদিকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবার সহযোগিতা থাকতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় কলেজটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে চাই। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com