শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের নির্মাণ কাজ শুরু শহরে সরকারি চাল পাচারকালে ৫৮ বস্তা উদ্ধার ॥ আটক ৩ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভায় হুইপ জি কে গউছ ॥ যারা দেশের সুন্দর পরিবেশ বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ বানিয়াচঙ্গে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত চুনারুঘাটে প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা ॥ খাটের নিচ থেকে অস্ত্রসহ যুবক আটক শহরে পুলিশের বিশেষ অভিযান ফুঁ পার্টির সদস্যসহ গ্রেফতার ৫ মাধবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন চুনারুঘাটে এক মাদকসেবীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বানিয়াচংয়ে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন মাধবপুরে সৈয়দ সঈদউদ্দীন কলেজে নতুন কম্পিউটার ল্যাবের উদ্বোধন

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের নির্মাণ কাজ শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের নির্মাণ কাজ। বিশেষ করে তাজপুর মাদ্রাসার সামনে থেকে শুরু করে ইনাতগঞ্জ বাজার পর্যন্ত অংশের কাজ শুরু হওয়ায় এই অঞ্চলের মানুষের মাঝে বইছে স্বস্তির নিঃশ্বাস ও আনন্দের বন্যা। দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে থাকা এই গুরুত্বপূর্ণ সড়কটির কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হতে চলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ থেকে ইনাতগঞ্জ যাওয়ার এই সড়কটি এই জনপদের মানুষের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকায় সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। এতে করে রোগী পরিবহন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং কৃষিপণ্য বাজারজাতকরণে চরম দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে। বারবার সংস্কারের দাবি জানানো হলেও কাঙ্ক্ষিত কাজ না হওয়ায় হতাশ ছিলেন স্থানীয়রা। অবশেষে তাজপুর মাদ্রাসার সামনের অংশ থেকে ইনাতগঞ্জ বাজার পর্যন্ত সড়কের কাজ শুরু হওয়ায় সেই দীর্ঘদিনের হতাশা ও কষ্ট দূর হওয়ার আশা জেগেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com