স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা, মাদক, ডেভিল, ফুঁ পার্টির সদস্যসহ ৫ জনকে আটক করা হয়েছে। তারা হল, বহুলা গ্রামের মৃত নিম্বর আলীর পুত্র ফুঁ পার্টির সদস্য প্রতারক মাদক চক্রের সদস্য রহমত আলী (৪৫), মোহনপুর এলাকার হাকিম আমির আলীর পুত্র ক্যাম্বাসার বাবুল (৫০), সাজাপ্রাপ্ত আসামি বাছির উল্লার পুত্র সঞ্জব আলী (৪০), মাদক ব্যবসায়ী রঙ্গিলা মিয়া আব্দুস সহিদ ও ডেভিল ধুলিয়াখাল গ্রামের রমিজ খানের পুত্র সিজিল খান (৫০)। ওসি জাহিদুল হক জানান, বাবুল ও রহমত আলী শহরের চিহ্নিত প্রতারক ও চোর। মানুষকে ধোকা দিয়ে তারা নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। এর আগেও তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু জেল থেকে বেরিয়ে আসে বিধায় তাদেরকে চুরির মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। এর আগে ডিসি অফিসের সামনে থেকে জনতা তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দেয়। অন্যদের রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গতকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।