শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দীর্ঘদিনের দুর্ভোগের অবসান নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের নির্মাণ কাজ শুরু শহরে সরকারি চাল পাচারকালে ৫৮ বস্তা উদ্ধার ॥ আটক ৩ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আলোচনা সভায় হুইপ জি কে গউছ ॥ যারা দেশের সুন্দর পরিবেশ বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ বানিয়াচঙ্গে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত চুনারুঘাটে প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা ॥ খাটের নিচ থেকে অস্ত্রসহ যুবক আটক শহরে পুলিশের বিশেষ অভিযান ফুঁ পার্টির সদস্যসহ গ্রেফতার ৫ মাধবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন চুনারুঘাটে এক মাদকসেবীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড বানিয়াচংয়ে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন মাধবপুরে সৈয়দ সঈদউদ্দীন কলেজে নতুন কম্পিউটার ল্যাবের উদ্বোধন

লাখাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে দেশব্যাপী শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের অংশ হিসেবে সকালের এই আয়োজন সম্পন্ন হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে লাখাই উপজেলার কালাউক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রতিযোগিতা পরিচালিত হয়। সকাল থেকেই বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উৎসবমুখর ও স্বতঃস্ফূর্তভাবে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রাণিসম্পদ খাত, কৃষি ও গ্রামীণ পরিবেশের নানা দিক তুলে ধরে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা ও সৃজনশীলতা ফুটিয়ে তোলে।
অনুষ্ঠানে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সাইফুল আজম এবং লাখাই উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম সুমন সাহা উপস্থিত ছিলেন। এছাড়াও কালাউক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com