সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক জাকির হোসেন গোপালগঞ্জে বদলি ড. জি.এম সরফরাজ বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ ১০ লাখ টাকা লুট হবিগঞ্জে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক ॥ জমি অনাবাদি থাকার শঙ্কা হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত নবীগঞ্জের কালাভরপুরে পুলিশের অভিযান ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ দিঘলবাগে ধর্ষণ মামলার সাক্ষী স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আ.লীগ নেতা সাহিদ লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধান শুকানো হচ্ছে ॥ দুর্ঘটনার আশঙ্কা মাধবপুরে জমির মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ্ব মোছাম্মৎ রাবেয়া খাতুনের ইন্তেকাল হবিগঞ্জ সদর থানায় মহিলাসহ গ্রেপ্তার ৪

লাখাইয়ের মশাদিয়া গ্রামে দুর্ভোগ ॥ সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

  • আপডেট সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের একটি জনবহুল গ্রাম মশাদিয়া। অথচ এই গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলের মূল ভরসা এখনো একটি ঠুনকো বাঁশের সাঁকো। দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর অভাবে স্থানীয় গ্রামবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁশের তৈরি সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে অত্যন্ত দুর্বিষহ করে তুলেছে।
প্রতিদিন মশাদিয়া গ্রামের চার থেকে পাঁচ শতাধিক মানুষ জীবিকা নির্বাহ ও নিত্যপ্রয়োজনীয় কাজের তাগিদে এই বিপদসংকুল সাঁকোটি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে সাঁকোটি আরও বেশি পিচ্ছিল ও চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সামান্য বৃষ্টিতেই এই পারাপার হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং সাধারণ মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হয়।
গ্রামের প্রধান অর্থনীতি কৃষিনির্ভর হওয়ায় ধান কাটার মৌসুমে কৃষকদের চরম বিপাকে পড়তে হয়। জমি থেকে উৎপাদিত পাকা ধান ঘরে তোলার সময় এই বাঁশের সাঁকো এক বিরাট দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। ভারী কৃষিপণ্য, সার, বীজ এবং গবাদি পশু জীবনের ঝুঁকি নিয়ে মাথায় করে পারাপার করা অত্যন্ত কষ্টসাধ্য ও বিপজ্জনক। অনেক সময় পারাপারের সময় দুর্ঘটনা ঘটে আহত হওয়ার ঘটনাও ঘটছে।
এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে মশাদিয়া গ্রামের খালের ওপর একটি স্থায়ী আরসিসি সেতু নির্মাণের বিনীত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। অতিদ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করে গ্রামবাসীর স্বাভাবিক ও নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি এখন এলাকার প্রতিটি মানুষের প্রাণের প্রত্যাশা।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com