বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক বানিয়াচঙ্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরীতে অনিয়ম হুইপ জি কে গউছের নিরলস প্রচেষ্টায় ৪ লেনে উন্নীত হচ্ছে নাসিরনগর লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৬১৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন শায়েস্তাগঞ্জে মাদকে সয়লাব উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল বাহুবলের হরিতলায় সিলিকা বালু লুটপাট ॥ থামছে না অবৈধ বাণিজ্য নবীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক কর্মশালা হবিগঞ্জ পৌর এলাকায় ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পুলিশ সুপারের নির্দেশে ডেভিল হান্টে ৩ নেতাকর্মী গ্রেফতার বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম

নবীগঞ্জে আলোচিত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যা মামলায় ॥ হাবিবুর রহমান হাবিবের তিন দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল ও দোকানের পাওনা টাকা নিয়ে বিরোগের জের ধরে হামলায় নিহত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যাকান্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃত প্রধান আসামী উপজেলা ছাত্রলীগের বহি®কৃত আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে তদন্ত কর্মকর্তার ৬ দিনের রিমান্ড আবেদনের শুনানী হয়। বিজ্ঞ বিচারক রশিদ আহমদ মিলন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিবার একই আদালতে বিজ্ঞ বিচারক নামঞ্জুর করেন। ছাত্রলীগের কমিটি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল ও দোকানের ২লাখ ৭০ হাজার টাকা পাওনা নিয়ে হাবি ও হেবেনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৪ ফেব্র“য়ারী হেভেন বাসায় যাবার পথে হাবিব ও তার সঙ্গীদের আক্রমণে হেভেন গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৮ মার্চ বিকেল পৌনে ৫টায় মারা যান হেভেন। নিহত হেভেন চৌধুরীর পিতা মকবুল হোসেন চৌধুরী ২ মার্চ নবীগঞ্জ থানার থানায় ছাত্রলীগ আহবায়ক (বহিস্কৃত) হাবিবুর রহমান হাবিব ও ৩ যুগ্ম আহবায়কসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com