বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের স্থান পুনর্র্নিধারণের দাবী বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ১ ॥ ৩ লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন এডভোকেট গুলজার খান সদস্য সচিব এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক ৫০০ কোটি টাকার ফান্ড ॥ তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মানুষের স্বনির্ভরতার স্বপ্নের নাম সৈয়দ শাফকাত আহমেদ বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলীর কর্মস্থলে যোগদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪
  • ৬১৫ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আতর আলী শপথ গ্রহনের পর গতকাল সোমবার কর্মস্থলে যোগদান করেন। গত ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে ১৬,৩১১ ভোট পেয়ে নির্বাচিত হন। গতকাল আজমিরীগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা পরিষদের এর ১ম সভার মধ্য দিয়ে তার কর্মস্থলে যোগদান করেন। উক্ত সভায় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। ওই সভায় পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বনিক, সভার সঞ্চালক হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুখন উদ্দিন দায়িত্ব পালন করেন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান ডাঃ আব্দুল হাই, রোকসানা আক্তার শিখা ও আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তৈমুর বক্স চৌধুরী। সভার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বনিক পরিষদের কার্যক্রম ও নীতিমালা বিষয়ে অবগত করেন। এ সময় উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও উপজেলা পরিষদের সকল বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি উন্নয়ন সমন্বয় সহ পরিষদের আরও কয়েকটি মাসিক সভা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com