বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের স্থান পুনর্র্নিধারণের দাবী বানিয়াচংয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন গ্রেপ্তার ১ ॥ ৩ লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন এডভোকেট গুলজার খান সদস্য সচিব এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক ৫০০ কোটি টাকার ফান্ড ॥ তরুণ উদ্যোক্তাদের সুখবর দিলেন অর্থমন্ত্রী মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মানুষের স্বনির্ভরতার স্বপ্নের নাম সৈয়দ শাফকাত আহমেদ বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান ॥ ভবিষ্যৎ প্রজম্মকে নীতি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দিতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০১৪
  • ৫৫৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান বলেছেন-সমাজ থেকে সন্ত্রাস-দূর্নীতি দুর করতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজম্মকে পুথিগত বিদ্যার পাশাপাশি আচার-আচরণ, নীতি-নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দিতে হবে। কারণ তারাই আগামী দিনে এ দেশের নেতৃত্ব দিবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের যদি সঠিকভাবে শিক্ষা দিয়ে গড়ে তোলা যায় তাহলে জাতির ভিত্তি মজবুত হবে। শিক্ষার প্রসার ও গুনমত মান বৃদ্ধির লক্ষে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থানে থেকে সততা ও নিষ্টার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তিনি গত সকালে মাধবপুর উপজেলার প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যাান এড.সুফিয়া আকতার হেলেন, প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সহকারী শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, মাজহারুল হুদা, তুহিন কান্তি দাস, শিক্ষক সমিতির সভাপতি শেখ কামরুল হাসান, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com