রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাস্টার কোয়ার্টারে সহকারী শিক্ষিকার মৃত্যু নিয়ে রহস্য

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মাস্টার কোয়ার্টার এলাকায় মিতালী দাস মুন্না (২২) নামের এক স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে লাশ নিয়ে পালিয়ে যাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। অবশেষে পুলিশের তাড়া খেয়ে লাশ আবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে আনা হয়েছে।
মিতালী দাস ওই এলাকার হিরেন্দ্র দাসের কন্যা ও চড়িপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। তার বাড়ি সদর উপজেলার সুখচর গ্রামে। মিতালী মাস্টার কোয়াটার এলাকায় থেকে লেখাপড়ার পাশাপাশি প্রাইমারী স্কুলে চাকুরী করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে মিতালীর বাসায় হৈ-ছৈ শুরু হয়। মিতালী ঘরের ফ্যানের সাথে ঝুলে রয়েছে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এদিকে লাশের সাথে আসা লোকজন প্রভাবখাটিয়ে জুড়ে লাশ মাস্টার কোয়ার্টার নিয়ে যায়। হাসপাতাল থেকে এ খবর পুলিশের কাছে পৌছে। সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমানের নির্দেশে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাবার আগেই পরিবারের লোকজন সন্ধ্যায় মিতালির লাশ সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে।
পুলিশকে না জানিয়ে লাশ নিয়ে যাওয়ায় এ মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। রাত ৮টায় সদর থানার এসআই অমিতাব ও পুলিশ সদস্য অনুপমা সদর হাসপাতালে গিয়ে মিতালীর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। অপর দিকে হাসপাতালের কর্মচারীরা জানান, প্রায়ই হাসপাতাল থেকে স্থানীয় লোকজন প্রভাবখাটিয়ে জোরপুর্বক লাশ নিয়ে যায়। এতে তারা বিপাড়ে পড়েন। তাই তাদের দাবি হাসপাতালে যেন পুলিশের নজরে রাখা হয়।
এসআই অমিতাব জানান, মিতালীর গলায় কালো দাগের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার মৃত্যুর আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com