বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এমপি আবু জাহির ॥ নির্বাচনে কোনও প্রার্থী টাকা বিতরণ করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে

  • আপডেট টাইম সোমবার, ১০ জুন, ২০১৯
  • ৬২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ ও হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে কোনও প্রার্থী কালো টাকা বিতরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন জেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো: আবু জাহির। গতকাল রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তৃতাকালে এই আহবান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বদ্ধপরিকর। নির্বাচনে অসদুপায় অবলম্বনকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আমরা সফলতা অর্জন করেছি। যে কারণে ধর্মপ্রাণ মুসলমানগণ শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পেরেছেন। এছাড়াও সকল ধর্মের অনুসারীরাই তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠানে নির্বিঘেœ পালন করতে পারছেন। ঈদ চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তিনি প্রশাসনের প্রতি ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ জনপ্রতিনিধি এবং প্রশাসনসহ সরকারি বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com