শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

উত্তর সাঙ্গনে আধিপত্য নিয়ে সংঘর্ষে ॥ আহত ২০

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৬৪৮ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে পূর্ব বিরোধের জের দুই দল লোকের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত আহত অবস্থায় শাহজাহান, এনামুল, আব্দুল হেকিম ও জজ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বুকে টেটাবিদ্ধ অবস্থায় রাজু মিয়াকে সিলেট প্রেরণ করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ খন্দকার ও আলাউদ্দিন মেম্বার গোষ্ঠীর মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এছাড়াও ইতিপূর্বে তাদের মাঝে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এরই জের ধরে গতকাল সোমবার বিকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সুজাতপুর পুলিশ ফাড়ির এসআই ধ্রব চক্রবর্তী ঘটনাস্থলে পৌছে আপ্রাণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তিনি জানান, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com