শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে দুর্র্বৃত্তের দেয়া আগুনে মুক্তিযোদ্ধার ঘর পুড়ে ছাই ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
  • ৬৬৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা মৃত আছকির আলীর বাড়িতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। গত (২জুন) রবিবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাপত্রসহ কয়েক লক্ষ টাকার মালামাল। প্রাণে হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা মৃত আছকির আলীর স্ত্রী মোছাঃ গোলবাহার বেগম। এঘটনায় তিনি বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
সূত্রে জানা যায়, উল্লেখিত সময় হঠাৎ করে বসত ঘরে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখেন বীর মুক্তিযোদ্ধা মৃত আছকির আলীর পরিবারের লোকজন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দেড়ঘণ্টা প্রচেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে আগুনে সমস্ত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিষয়টি জেনেছি। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com