বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ পৌরসভার ভিজিএফ’র চাল বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৩ জুন, ২০১৯
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ভিজিএফ’র চাল বিতরণ শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ভিজিএফ কার্ডের চাল বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী ভিজিএফ চাল বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আ. ছালাম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, পৌর সচিব মো. আজম হোসেন-সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌরসভার ৯ টি ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারী বরাদ্দকৃত ভিজিএফ কার্ডের চাল যথাক্রমে গতকাল ও আজ সোমবার ৪ হাজার ৬২১ জন গরিব-দুস্থদের মধ্যে বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com