রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জ সদর হাসপাতালে পানির সংকট ॥ বিকল পাইপ-ট্যাপ ও ফ্যান লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ১৫ শহরের একাধিক আবাসিক হোটেলে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ খোয়াই-সুতাং নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সেলিমের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ দীঘলবাগ গ্রামে হিরা ও সেলিমের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ সভা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ পৌরসভার মাধবপুরে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে দুই কারবারি আটক হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর চাপ ॥ মেঝেতে চলছে চিকিৎসা

হবিগঞ্জ সদর হাসপাতালে পানির সংকট ॥ বিকল পাইপ-ট্যাপ ও ফ্যান

  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কথায় আছে, পানির অপর নাম জীবন। অথচ হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পানি না পেয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও তাঁদের স্বজনরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পানির সংকট থাকলেও পাম্প থেকে প্রতিদিন শত শত লিটার পানি অপচয় হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, বহিরাগতরা পানি নিচ্ছেন ঠিকই, কিন্তু হাসপাতালে পানি নেই। এটি একদিনের সমস্যা নয়; দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চলে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
রোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রয়োজনীয় পানি পাওয়া যাচ্ছে না। পানির জন্য তাঁদের এক স্থান থেকে অন্য স্থানে ছুটতে হচ্ছে। অথচ হাসপাতালের পাম্প থেকে পানি বের হয়ে অপচয় হচ্ছে। একদিকে রোগীদের পানির কষ্ট, অন্যদিকে পানির এমন অপচয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের পানির পাইপ ও ট্যাপ দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বলেও জানা গেছে। একই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের ফ্যানও নষ্ট থাকায় রোগীদের দুর্ভোগ আরও বাড়ছে। বিশেষ করে গরমের সময় ফ্যান অচল থাকায় রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় মেরামতের অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
রোগীদের দুর্ভোগ লাঘবে হাসপাতালের পানির লাইন, পাইপ ও ট্যাপ দ্রুত মেরামত এবং বিকল ফ্যান সচল করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে পাম্প থেকে পানির অপচয় বন্ধ করে হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com