শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

কালীবাড়ীতে প্রয়াত সুবীর নন্দী স্মরণে শোকসভা ॥ সরকারীভাবে স্মৃতি ধরে রাখার উদ্যোগ গ্রহণের দাবী

  • আপডেট টাইম রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ও একুশে পদকপ্রাপ্ত প্রয়াত শিল্পী সুবীর নন্দী স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে হবিগঞ্জ শহরের কালিবাড়ীতে এই শোক সভার আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদ।
জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদ এর সভাপতি জগদীশ চন্দ্র মোদক এর সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক শংখ শুভ্র রায়ের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, কমরেড হীরেন্দ্র দত্ত, এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, পার্থ প্রতীম দাশ, এডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য বাপু, অজিত কুমার পাল, শংকর পাল ফণি ভূষন দাশ, এডভোকেট সুধাংশু সুত্রধর, বিমল জ্যেতি চক্রবর্তী, নবকুমার চক্রবর্তী, প্রমথ সরকার, সুজিত পাল, এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, ভূপিকা রঞ্জন দাশ, স্বপন লাল বণিক, বিশ্বজিৎ বণিক চন্দ, এডভোকেট নারদ গোপ প্রমুখ। বক্তারা বলেন, সুবীর নন্দী শুধু হবিগঞ্জের কৃতি সন্তান ছিলেন না তিনি দেশের একজন প্রখ্যাত শিল্পী ছিলেন। হবিগঞ্জে তার কোন স্মৃতি নেই। সরকারীভাবে তার স্মৃতি ধরে রাখার উদ্যোগ গ্রহণের দাবী জানান বক্তারা। প্রসঙ্গত, সুবীর নন্দী প্রয়াত হওয়ার পর হবিগঞ্জে এটিই প্রথম স্মরণ সভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com