শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জ পৌরসভার স্টাফের চিকিৎসায় ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের অনুদান

  • আপডেট টাইম বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৫৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার স্টাফ মোঃ আমিনুল হকের চিকিৎসার সাহাযার্থে ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। তিনি রবিবার দুপুরে নাতিরাবাদ মোঃ আমিনুল হকের বাসায় তাকে দেখতে যান। এ সময় তিনি চিকিৎসার খোজখবর নেন। চিকিৎসার সাহাযার্থে ভারপ্রাপ্ত মেয়র আল আমিনকে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ১০ হাজার টাকা অনুদান দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কুদ্দুস, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন হবিগঞ্জ পৌরসভার সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলন প্রমুখ। উল্লেখ্য, মোঃ আমিনুল হক সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। বর্তমানে তিনি নিজ বাসায় অবস্থান করলেও ডাক্তার তাকে উন্নত চিকিৎসার পরার্মশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com