রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

আজমিরীগঞ্জে ব্যবসায়ীকে মারধর উপজেলা চেয়ারম্যান আতর আলীর বিরুদ্ধে মামলা দায়ের

  • আপডেট টাইম শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আতর আলী মিয়ার ডাকে দেরিতে যাওয়ার জের ধরে বাজারের এক কাঠ ব্যবসায়ী উজ্জল মিয়া (৪২) কে মারধর করে গুরুতর আহত করে। এ ব্যপারে আহত ব্যবসায়ী ২ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা চেয়ারম্যান আতর আলী বাজারের কাঠ ব্যবসায়ী উজ্জল মিয়াকে দুই মিনিটের জন্য বাজারের ভূইয়া মার্কেটে তার দোকানে যাওয়ার জন্য মোবাইল ফোনে বলেন। সে অনুযায়ী একটু দেরিতে যাওয়ার কারণে তাকে গালমন্দ করলে উজ্জল এর প্রতিবাদ জানায়। এ সময় উজ্জলকে মারধর করা হয়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে গতকাল শুক্রবার আহত ব্যবসায়ী উজ্জল মিয়া বাদী হয়ে উপজেলা চেয়ারম্যন আতর আলী ও পৌর এলাকার নগর গ্রামের মৃত এরাজত আলীর পুত্র মবু মিয়া বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায় করে। অভিযোগ দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন থানা ওসি তৈমূর বখ্ত চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com