বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চলে গেলেন বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দী ॥ শোক

  • আপডেট টাইম বুধবার, ৮ মে, ২০১৯
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর মেয়ে জামাতা রাজেশ শিকদার। সিঙ্গাপুরে অবস্থানরত সুবীর নন্দীর মেয়ে ফালগুনী নন্দীও নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, ‘আমার বাবা নেই’।
পারিবারিক সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে সিঙ্গাপুর নেয়ার দুই দিন পর সুবীর নন্দীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও পরে অবনতি হতে থাকে। সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালীন পরপর তিনবার হৃদরোগে আক্রান্ত হন তিনি।
জানা গেছে, গত ১৪ এপ্রিল রাতে অসুস্থ হয়ে পড়লে জনপ্রিয় এই সংগীতশিল্পীকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। এক পর্যায়ে লাইফ সাপোর্টও দেওয়া হয়। ১৮ দিন সিএমএইচে থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য গত ৩০ এপ্রিল তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। ওইদিনই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়।
এমপি আবু জাহিরের শোক
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী হবিগঞ্জের কৃতি সন্তান সুবীর নন্দী’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, সুবীর নন্দী ছিলেন হবিগঞ্জ জেলার গর্ব। তাঁর মৃত্যুতে হবিগঞ্জের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি স্মৃতিচারণ করে বলেন, হবিগঞ্জবাসী যখন আমাকে উন্নয়ন কর্মকান্ডের জন্য সর্বদলীয় নাগরিক সংবর্ধনা দেন, সেখানেও তিনি অতিথি হিসেবে উপস্থিত হয়ে আমার কর্মকান্ডের প্রসংশা করেছিলেন। তিনি আমাকে কর্মবীর বলে সম্বোদন করেছিলেন। আমি তার এই প্রসংসায় উজ্জীবিত হয়েছিলাম। এমপি আবু জাহির মরহুম এই বরেণ্য শিল্পীর আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জি কে গউছের শোক
দেশ বরেণ্য সংগীত শিল্পী ও হবিগঞ্জের কৃতি সন্তান সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল মঙ্গলবার সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোক বার্তায় জি কে গউছ বলেন, দেশ বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দী ছিলেন হবিগঞ্জের অহংকার। এমন একজন গায়ক পেয়ে আমরা হবিগঞ্জবাসী গর্বিত। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। জাতি একজন মূল্যবান প্রাণ হারালো। আমি তাঁর শোকগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাঁর বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করছি।
উদীচী শিল্পীগোষ্ঠীর শোক
দেশবরেণ্য কন্ঠশিল্পী একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় গায়ক হবিগঞ্জের সন্তান সুবীর নন্দী গতকাল মঙ্গলবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর এই অকাল মৃত্যুতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি যথাক্রমে- পীযূষ চক্রবর্তী, আজমান আহমেদ, বর্তমান সভাপতি শিখা নাহা, সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার, সহ-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও জয়দ্বীপ সাহা গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com