শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বিকেজিসি বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ॥ বখাটেপনা বন্ধে প্রশাসনসহ সচেতন মহলের সহযোগিতা কামনা

  • আপডেট টাইম রবিবার, ৫ মে, ২০১৯
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বিকেজিসি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টার দিকে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল কবির, শেখ মিজানুর রহমান, অভিভাবকদের মধ্যে রাগিব রাবেয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ এনামুল হক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, ব্যাকস এর সাবেক সভাপতি মোঃ মহিবুর রহমান, জীবন বীমার ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সভায় বিদ্যালয়ে ছাত্রীদের উপস্থিতি, স্কুলে আসা যাওয়ার পথে বখাটেদের উৎপাত, পরীক্ষার ফলাফল, লেখাপড়ার গুনগত মান বৃদ্ধি, অভিভাবকদের সচেতনতাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় স্কুল কলেজের ছাত্রীদের নিরাপদে চলাচলের জন্য বিশেষ করে শ্মশানঘাটের মোড় থেকে রাজনগর হয়ে বিকেজিসি স্কুল পর্যন্ত রাস্তায় বখাটেপনা বন্ধে প্রশাসনসহ এলাকার সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com