বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ভোক্তা অধিদপ্তরের অভিযান হবিগঞ্জ বাণিজ্যমেলায় বিক্রি হচ্ছে নকল কসমেটিকস

  • আপডেট টাইম সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৭১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বাণিজ্যমেলায় অবাধে বিক্রি হচ্ছে নকল-ভেজাল ও মেয়াদউত্তীর্ণ কসমেটিকস। রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত এক অভিযানে বেরিয়ে আসে এ তথ্য। অভিযানে দেখা যায়, মেলায় আসা কসমেটিকসের স্টলগুলোতে অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন ব্রান্ডের নকল কসমেটিকস। এসব কসমেটিকসের মধ্যে রয়েছে পন্ডস, লেকমি, গার্নিয়ারসহ প্রায় সবধরণের বিদেশি ও নামিদামী ব্র্যান্ড। এসব কসমেটিকসের বেশিরভাগই ভৈরব, চকবাজার, কেরানীগঞ্জের মত জায়গাতে তৈরি হয়েছে বলেও স্বীকার করেন বিক্রেতারা। এ সময় ভেজাল কসমেটিকস বিক্রির অপরাধে জে এম কালেকশনকে ২ হাজার টাকা জরিমানা ও মেয়াদউত্তীর্ণ কসমেটিকস বিক্রির অপরাধে নূর কসমেটিকসকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে তারা আর নকল-ভেজাল পণ্য বিক্রি করবেনা বলেও মুচলেখা প্রদান করে। পাশাপাশি মেলায় আসা প্রত্যেকটি স্টলকে নকল ও ভেজাল পণ্য বিক্রির না করার জন্য সতর্ক করে দেওয়া হয়। অভিযানে ফুসকা ও চটপটির দোকানগুলোকে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রেতাদের পরিস্কার পরিচ্ছন্ন খাদ্য সরবরাহের জন্য নির্দেশ দেয়া হয়। একই দিনে শহরের টাউনহল রোডে অতিরিক্ত মূল্য রাখা ও মেয়াদউত্তীর্ণ পন্য বিক্রির দায়ে স্বচ্ছ স্টোরকে ১ হাজার টাকা ও অবৈধ ঔষুধ বিক্রির দায়ে লাকী ফার্মেসিকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন চেম্বারের সদস্য দেওয়ান মিয়া ও হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান আমিরুল ইসলাম মাসুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com