শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুরাদের লাঙ্গল প্রতীক গ্রহণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক মুরাদ আহমদ লাঙ্গল প্রতীক গ্রহণ করেছেন। গতকাল বুধবার জেলা প্রশাসকের সভাকক্ষে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার ফজলুল জাহিদ পাভেল-এর নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে লাঙ্গল প্রতীক গ্রহণ করেন। এ সময় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতীক গ্রহণ করে এক প্রতিক্রিয়ায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের মনোনীত প্রার্থী হিসেবে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। দেশের তৃণমূল পর্যায়ে সার্বিক উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করেছিলেন। তাই জনগণ পল্লীবন্ধু এরশাদের অবদানের কথা স্মরণ করে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com