বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ পিতার পরিবারের দাবি হত্যা স্বামীর বাড়ির লোকজন লাপাত্তা

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৯৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই মহিলার নাম রিপা আক্তার (২৫)। তিনি কড়রা গ্রামের বেনু মিয়ার স্ত্রী এবং নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের ফারুক মিয়ার মেয়ে। গতকাল বৃহস্পতিবার সকালে স্বামীর ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর স্বামীর পরিবারের লোকজন লাপাত্তা হয়ে গেছেন। রিপা আক্তারের পিতার পরিবারের দাবি তাকে হত্যা করে লাশ ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এক সন্তানের মা ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে নাসিরনগর বেনু মিয়ার সাথে রিপা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছু দিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল।
রিপার পরিবারের দাবি, তাকে হত্যা করে লাশ ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন দেখা দিয়েছে। এ ঘটনার পর থেকেই স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই হত্যা না আত্মহত্যা নিশ্চিত করে বলা যাবে। তবে এ রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com