রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বাহুবলে চুরির অভিযোগে ৩ জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে চুরির অভিযোগে তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার ভুগলী গ্রামে এ ঘটনা ঘটে। বাহুবল মডেল থানার এসআই সজিব বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০/১২ দিন পূর্বে উপজেলার পূর্ব জয়পুর গ্রামের আবিদ মিয়ার বাড়ীতে চুরি সংঘঠিত হয়। চোরেরা ওই রাতে সকলের অগোচরে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। পরে চুরির বিষয়ে আবিদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে বাহুবল মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকে পুলিশ ও বাদী উভয়ই চোরের সন্ধানে নামেন। শনিবার সন্ধ্যায় চুরি যাওয়া ফোন নম্বরে কল দিলে এক মহিলা ফোন রিসিভ করে। এ সময় ফোনের সূত্র ধরে উপজেলার ভুগলী গ্রামের মৃত আজগর আলীর পুত্র মোঃ জসিম মিয়া (২২), দত্তপাড়া গ্রামের মৃত মনা মিয়ার পুত্র মোঃ মাসুক মিয়া (৫৫) ও তারই পুত্র ফয়সল মিয়া (১৯) কে চুরি যাওয়া মোবাইল সহ হাতেনাতে আটক করে। পরে বিষয়টি পুলিশকে খবর দিলে বাহুবল মডেল থানার এসআই সজিবের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, পূর্ব জয়পুর গ্রামের আবিদ মিয়ার বাড়ীতে চুরি হওয়ার ঘটনার সাথে গ্রেফতারকৃতদের জড়িত থাকার বিষয়টি প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com