সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জের বিদ্যালয়গুলোতে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার’

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯
  • ৫৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ নতুন শিক্ষার্থীদের জানানোর জন্যই ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। চলতি মাসেই নবীগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হচ্ছে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার’। ইতিমধ্যে উপজেলার বড় শাকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার’। এমন উদ্যোগে অনুপ্রাণিত হচ্ছেন শিক্ষার্থীদের পাশাপাশি অনেকেই।
সূত্র জানায়, নবীগঞ্জ উপজেলার ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ে চলতি মাসেই ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এ কর্নারে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধের স্থিরচিত্র, তথ্য ও ইতিহাস। উঠে এসেছে বঙ্গবন্ধু ও স্বাধীনতার দৃশ্যপট। এতে শিক্ষার্থীদের মধ্যে বাঙালির বীরত্বগাথা গৌরবোজ্জ্বল ইতিহাস জানার আগ্রহ বাড়ছে। এতে খুশি শিক্ষার্থীরা। ইতোমধ্যে নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার’ ও শিশু পাঠাগার স্থাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী শনিবার এটি উদ্বোধনের কথা রয়েছে। এছাড়া গত বুধবার দুপুরে উপজেলার বড় শাকোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্ণার উদ্বোধন করেন উপজেলা প্র্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রঞ্চানন কুমার সানা। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ডাঃ কিরণ সূত্র ধর, সুমন আলী খানসহ অনেকেই।
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাশেদা বেগম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠতে পরবর্তী প্রজন্মের জন্য এটি সহায়ক উদ্যোগ।
এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্নার স্থাপন করা জরুরী। এসব মুক্তিযুদ্ধ কর্নার থেকে সঠিক ইতিহাস জেনে, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া বলেন, পাঠ্য বইয়ের বাহিরে এই মুক্তিযুদ্ধ কর্নার থেকে শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোর, রাজনৈতিক তথা সমগ্র জীবন ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বর্তমান প্রজন্মকে ধারণা দিতেই বঙ্গবন্ধু কর্ণার প্রতিষ্ঠা করা হয়েছে।
উপজেলা প্র্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রঞ্চানন কুমার সানা বলেন, মুক্তিযুদ্ধের সংগ্রামী ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবন আদর্শ ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এবং আগামী ৩১ জানুয়ারীর মধ্যে উপজেলার ১৮২ টি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্নার স্থাপন করা হবে বলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com