রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

দিলিপ দাস হবিগঞ্জ পৌরসভার মেয়র

  • আপডেট টাইম সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯
  • ৭৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র হলেন দীলিপ দাস। রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইস্যুকৃত এক পত্রে নতুন মেয়র কার্যভার গ্রহণ না করা পর্যন্ত হবিগঞ্জ পৌরসভার প্যানেল-১ কে মেয়রের দায়িত্ব প্রদান করা হয়।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোঃ আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত এক পত্রে বলা হয় হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ স্বীয় পদ হতে পদত্যাগ করায় হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ কে মেয়রের দায়িত্বসহ মেয়রের আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে। পত্রে উল্লেখ করা হয় স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এ ধারা ৪০ উপধারা (৩) এ বিধান মতে নতুন মেয়রের কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল মেয়র-১ কে হবিগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব পালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। একই সাথে প্রশাসনিক ও দাপ্তরিক কাজের সুবিধার্থে আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে প্রদান করা হলো। এ পত্র ইস্যু হওয়ায় হবিগঞ্জ পৌরসভায় প্যানেল মেয়র-১ দীলিপ দাস সোমবার হতে দাপ্তরিকভাবে মেয়রের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় নির্বাচনের পূর্বে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৮ নভেম্বর মেয়র পদ হতে পদত্যাগ করেন। সেই থেকে হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ দীলিপ দাস পৌরসভার নিয়মিত কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু আর্থিক ক্ষমতার কোন বিধান না থাকায় পৌরসভায় সংকট দেখা দেয়। ১৬ জানুয়ারী হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ আবু জাহিরকে অভিনন্দন জানান পৌর পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় মতবিনিময়কালে পৌর পরিষদের সদস্যবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পৌরসভার অচলাবস্থা নিরসনের জন্য সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেন। এডঃ আবু জাহির তাৎক্ষনিকভাবে মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেন। ১৭ জানুয়ারী মন্ত্রণালয় আলহাজ্ব জি কে গউছের পদত্যাগপত্র গ্রহণ করে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষনা করে। রবিবার মেয়র পদে দায়িত্ব প্রদানে মন্ত্রণালয়ের ইস্যুকৃত পত্রের মাধ্যমে পৌরসভার সংকট নিরসন হয়। এর ফলে পৌরসভার নতুন দায়িত্বপ্রাপ্ত মেয়র দীলিপ দাসসহ কাউন্সিলরবৃন্দ এবং পৌরকর্মকর্তা-কর্মচারীবৃন্দ এডঃ আবু জাহিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com