শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হাজী মোহাম্মদ আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯
  • ৭২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে প্রতিষ্ঠিত হাজী মোহাম্মদ আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় বিদ্যালয়ে এ মিলাদ মাহফিল ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন শাহজাহান (লন্ডনী)।
এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এনাম আহমেদ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যবৃন্দসহ শিক্ষক/শিক্ষার্থী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন শাহজাহান (লন্ডনী) বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার প্রসার ঘটাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুন প্রজন্মকে নিয়ে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। বর্তমান সময়ের তরুণ-তরুনীরাই আগামীদিনের বাংলাদেশ। সামনে এসএসসি পরীক্ষা। সময় খুবই কম, তাই সময়কে মূল্য দিতে হবে। শিক্ষার্থীদের পড়াশুনায় মনযোগি হলে ভাল ফলাফল করা সম্ভব হয়ে উঠবে। আমাদের সকলের প্রত্যাশা এবং স্বপ্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন সুফল বয়ে আনবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com