শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে সেলুনে ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯
  • ৭১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পৌর এলাকায় দীর্ঘ দিন ধরে চলছে সেলুন ব্যবসায়ীদের দৌরাত্ম্য। চুল কাটার জন্য ৪০ টাকা এবং দাড়ি শেইভের জন্য ৩০ টাকা মূল্য নির্ধারিত থাকলেও কাজ শেষ করার পর সেলুন ব্যবসায়ীরা দাবি করছেন অতিরিক্ত টাকা। ফলে বিব্রত হয়ে অনেকেই বাধ্য হচ্ছেন দ্বিগুণ বা তিনগুণ টাকা প্রদানে। এ সকল ঘটনার একাধিক অভিযোগের ভিত্তিতে গত ১০ জানুয়ারী শহরের সেলুন ব্যবসায়ীদের সতর্ক করে দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়। কিন্তু তাতেও কাজ না হলে গতকাল রবিবার দুপুরে শহরব্যাপী অভিযান শুরু করে প্রতিষ্ঠানটি। এ সময় শহরের বেশিরভাগ সেলুনেই কোন মূল্য তালিকা পাওয়া যায়নি। এছাড়াও সেলুন গুলোতে তল্লাশি চালিয়ে পাওয়া যায় মেয়াদউত্তীর্ণ ও ভেজাল কসমেটিকস। এ সময় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারা অনুসারে শহরের পাঁচ সেলুন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে কালীবাড়ি এলাকার অক্ষয় সেলুনকে ৫ শত টাকা, খাঁজা গার্ডেনের অমর জেন্টস পার্লারকে ১ হাজার টাকা, বেবি স্ট্যান্ড এর অধীর শীলকে ৫ শত টাকা, কোর্ট স্টেশন রোড এর আয়ান হেয়ার কাটিংকে ১ হাজার ৫ শত টাকা এবং পোদ্দার বাড়ি এলাকার ভাই ভাই সেলুনকে আরো ৫ শত টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সাথে শহরের সেলুন ব্যবসায়ীদেরকে সেবাগ্রহীতাদেরকে হয়রানি না করতে এবং নকল ভেজাল ও মেয়াদউত্তীর্ণ কসমেটিকস ব্যবহার না করতে অধিদপ্তরের পক্ষ থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com