শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি সহ্য করা হবে না-প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম বুধবার, ৯ জানুয়ারী, ২০১৯
  • ৬২৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বিমান বন্দরে প্রবাসীদের আসা-যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি সহ্য করা হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধীন সংস্থাসমূহের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে বক্তৃতা করেন মন্ত্রণালয়ের বিদায়ী মন্ত্রী একেএম শাহজাহান কামাল। স্বাগত বক্তব্য দেন বিমান ও পর্যটন সচিব মহিবুল হক। বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বিমান ও বিমান বন্দর একটি দেশের ড্রয়িং রুম এবং গেটওয়ে। তাই এ দুটোকে দৃষ্টিনন্দন ও পরিপাটি করে তুলতে। বাংলাদেশের অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পের বিকাশে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় এক কোটি প্রবাসী জাতীয় পতাকাবাহী বিমানে যাতায়াত করতে চায়। তাই বিমান কর্তৃপক্ষকে তাদের স্বাচ্ছন্দ্যে আসা-যাওয়ার ব্যবস্থা করতে হবে। কোনো ধরণের হয়রানি চলবে না। বিদেশমুখী পর্যটকদের দেশমুখী করতে অগ্রাধিকারের ভিত্তিতে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। প্রতিমন্ত্রী দুপুরে মন্ত্রণালয়ে আসলে কর্মকর্তা-কর্মচারীগণ তাকে শুভেচ্ছা জানান। এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. নাইম হাসান, অতিরিক্ত সচিব মো.ইমরান, মিজানুর রহমান, মোকাব্বির হোসেন, বিপিসি’র চেয়ারম্যান আখতারুজজামান খান কবির, বিটিবির সিইও জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ বিমানের এমডি এম মোসাদ্দিক আহমেদ, হিলের এমডি আলমগির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মাহবুব আলী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ইত্তেফাক/জেডএইচ/এমআই

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com