শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

উপজেলা নির্বাচনের তফসিল ফেব্র“য়ারিতে

  • আপডেট টাইম বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ৫৮২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ একাদশ সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের দামামা শুরু হতে যাচ্ছে। সারাদেশের প্রায় ৫০০ উপজেলায় নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য চলতি বছরের ফেব্র“য়ারিতে উপজেলা ভোটের তফসিল ঘোষণা হতে পারে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইসি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের মতো এবারও কয়েক ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে পরিকল্পনা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটির। গত উপজেলা নির্বাচন নির্দলীয় হলেও আইন সংশোধনের ফলে এবার দলীয় প্রতীকে ভোট হবে। ইসির নির্বাচন পরিচালনা শাখা এ তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ছয় ধাপে ৪৮৭টিরও বেশি উপজেলায় নির্বাচন হবে। প্রথম ধাপে হবে প্রায় ১০০ উপজেলার নির্বাচন। এ ধাপের নির্বাচনের তফসিল জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্র“য়ারির প্রথম সপ্তাহে হতে পারে। এরপর পর্যায়ক্রমে ধাপে ধাপে বাকি উপজেলায় নির্বাচন হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেসব উপজেলা পরিষদের মেয়াদ জুলাই মাসে শেষ হচ্ছে সেসব উপজেলায় ৩১ মার্চের মধ্যে নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। জুলাইয়ের পরে যেসব উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে সেগুলোর নির্বাচন পরবর্তীতে সুবিধাজনক সময়ে ঘোষণা করা হবে। আইন অনুযায়ী মেয়াদ পূর্তির আগের ছয় মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারিতে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিলো। এর দুই সপ্তাহ পরই ১৯ জানুয়ারি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে কাজী রকিব উদ্দীন নেতৃত্বাধীন কমিশন। ১৯ ফেব্র“য়ারি থেকে মে মাস পর্যন্ত মোট ছয় ধাপে ওই নির্বাচনের ভোটগ্রহণ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com