রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক ॥ হবিগঞ্জের সাংবাদিকসহ সকলের সহযোগিতায় সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই

  • আপডেট টাইম রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসার মাহমুদুল কবির মুরাদ বলেছেন, সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতায় আমরা হবিগঞ্জের একটি সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই। তিনি নির্বাচন চলাকালে সাংবাদিকদের নীতিমালা অনুস্বরণ করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ দায়িত্ব পালন করবে। গতকাল সাংবাদিকদের দেয়া এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন চলাকালে অনেকে বিভ্রান্তি ছড়িয়ে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করবে। তাই যাচাই না করে কোন ধরণের সংবাদ পরিবেশন না করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কুদ্দুস আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালন মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলুল জাহিদ পাবেল।
পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বলেন, প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার বিডিপি সদস্যরা নিরপপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। পাশাপাশি কেন্দ্রের বাহিরে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি টহলে থাকবে। তিনি বলেন, অতীতের ন্যায় এবারও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com