শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

শিক্ষার মানোন্নয়নে নবীগঞ্জে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৭ এপ্রিল, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কসবা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শেভরণ শিক্ষা কর্মসূচীর আওতায় বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি)-এর উদ্যোগে গতকাল রোববার দুপুরে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন কসবা ইসলামিয়া দাখিল মাদ্রাসার তত্ত্ব¡াবধায়ক শামসুজ্জামান মৌজুদী। প্রধান অতিথি ছিলেন শেভরণ বাংলাদেশ-এর জ্যৈষ্ঠ সমন্বয়কারী আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি তোজামুল হক। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিএসসি’র টিম লিডার আব্দুন নুর। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিডিএসসি’র প্রশিক্ষণ ও পরিবীক্ষণ কর্মকর্তা এসএমএ হাসনাত। বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জাহিদুল ইসলাম। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য আবু বক্কর, নফল উদ্দিন, আব্দুল হাই, বিডিএসসি’র প্রশাসনিক ও হিসাব কর্মকর্তা শাখাওয়াত হোসেন, প্রকল্প কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।
কর্মশালায় স্থানীয় উদ্যোক্তা, ধর্মীয়নেতা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, কসবা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, বাংলাদেশ ডেভেলপমেন্ট সার্ভিস সেন্টার (বিডিএসসি) উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে শেভরণ বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় সিলেট ও হবিগঞ্জ জেলার জালালাবাদ ও বিবিয়ানা গ্যাস ক্ষেত্রসংলগ্ন ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। সিলেট অঞ্চলে স্কুলে ভর্তি ও নারী শিক্ষার হার বৃদ্ধি এবং ঝরে পড়া হ্রাস তথা শিক্ষার হার বৃদ্ধি, স্কুল উন্নয়নে স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্তকরণ, পঞ্চবার্ষিক টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যেই কর্মশালাটি আয়োজনটি আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com