বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের কায়স্থ গ্রামে গ্রীস প্রবাসীর বাড়ি থেকে ৩টি বিষধর সাপ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৬ এপ্রিল, ২০১৪
  • ৭৫৫ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুরের গজনাইপুর ইউনিয়নের কায়স্থ গ্রামের গ্রীস প্রবাসী মোঃ শফিক মিয়ার বাড়ি থেকে তিনটি বিষধর সাপ ধরেছে সাপুড়ে দল। সাপ ধরা অভিযান চালানোর সময় স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে উঠে ওই বাড়িতে। শফিক মিয়ার ছেলে মতিউর রহমান মুন্না জানান, কয়েক মাস ধরেই তাদের বাড়িতে এমনকি বসতঘরেও বিভিন্ন প্রজাতির বিষধর সাপের বিচরণ করতে দেখেন। এ অবস্থায় তাদের পরিবারের সদস্যদের মাঝে সাপ আতঙ্ক দেখা দেয়। কোন কোন সময় দিনের বেলাও বাড়ির আনাচে-কানাচে সাপ খেলা করতে দেখেন পরিবারের লোকজন। সব সাপগুলো দেখেও মারতে পারেননি পরিবারের লোকজন। কারণ মানুষের উপস্থিতি আঁচ করতে পারলেই সাপগুলো দ্রুত বাড়ির সীমানার পাকা দেওয়ালের নিকটবর্তী জঙ্গলের গর্তে ঢুকে পড়ে। এ অবস্থায় ওই বাড়ির লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করতে থাকে। গতকাল শনিবার দুপুরে সাপুড়ে মোঃ নজরুল ইসলাম ও কালা চান (উঝা)’র নেতৃত্বে একটি দল সাপ ধরতে আসে। প্রথমে তারা বাড়ির চতুর্দিকে তান্ত্রিক নিয়মে মেডিসিন ছিটিয়ে নেয়। একটি গ্লাসের পানির মাঝে দু’টি কড়ি ভিজিয়ে রেখে মন্ত্র পাঠ করতে থাকে। এর কয়েক মিনিটের মাঝেই ওঝা গ্লাসের মধ্যে দেখতে পায় সাপের উপস্থিতি দেখতে পায়। এর কিছুক্ষণ পর মানুষের দৃষ্টির আড়ালে থাকা বাড়ির আশপাশের নির্জন স্থান থেকে তিনটি বিষধর সাপ ধরে নিয়ে আসে সাপুরের দল। এর মাঝে গোয়াল ঘর থেকেও বেরিয়ে আসে একটি সাপ।
ওঝা সুত্রে জানাযায়, সাপের নাম টিকিং কোবরা (মাছুয়া আলদ), একটি বিংরাজ ও দুধরাজ সাপ (গোয়াল ঘর থেকে আসা) সাপগুলো থেকে ৭ হাত লম্বা। উপস্থিত লোকজনকে তান্ত্রিকরা জানায় তিনি মন্ত্রপাঠের মাধ্যমে গ্লাসের মাঝে টের পেয়ে যান একটি জ্বীন সাপরূপে আবির্ভূত হয়ে আসছে। এ সময় সব সাপুড়ে উচ্চ সুরে জ্বীনের কাছে ক্ষমা চেয়ে সাপ ধরা বন্ধ করেন। এর কারণ হিসেবে সাপুড়ে জানায়, এটা আসলে কোন সাপ নয় এটা জ্বীন। এটা বাড়ী পাহারাদার জ্বীন রূপী সাপ নাকি তাজুদের নামাজ পড়ে ! কারো ক্ষতি করে না। আটক সাপগুলো ছিল কিছুটা নিস্তেজ। জীবিত হলেও তেমন নড়াচড়া করেনি। এতে উপস্থিত লোকজনের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। তাদের মনে প্রশ্ন জাগে সাপগুলো আসলেই ওই বাড়ি থেকে ধরা হয়েছে নাকি তাদের সাথে থাকা সাপ ছেড়ে পুনরায় ধরে নিয়ে লোকজনকে ধোকা দিয়েছে? তবে মুন্না জানায়, তাদের এলাকার তুলনায় তাদের জঙ্গল মুক্ত বাড়ীতে পাওয়া এই সাপগুলো ছিল স্বাভাবিকই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com