বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্যারিসের মাঠে গড়ালো ইউরোবাংলা প্রিমিয়ার লীগ

  • আপডেট টাইম সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ৬১৭ বা পড়া হয়েছে

আবু তাহির, ফ্যান্স থেকে ॥ প্যারিসের উপকণ্ঠ লাকরনভ মাঠে আনুষ্ঠানিক উদ্ভোধনের মাধ্যমে মাঠে গড়ালো ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির মধ্যে বৃহৎ ক্রিকেট আসর ইউরো বাংলা প্রিমিয়ারলীগ। ১১টি ক্রিকেট ক্লাবের খেলোয়াড় কর্মকর্তা ও ফ্রান্সের বাংলাদেশী ক্রিড়ামোদীদের উপস্থিতিতে প্রিমিয়ারলীগ এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন কাউন্সিলর শারমিন হক। এ সময় মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন ফ্রান্স এর বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব নির্ঝর অধিকারী। টুর্নামেন্টের উদ্ভোধনী দিনে ১০টি ক্লাবের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা ম্যাচে এসিসি ক্রিকেট ক্লাব, ক্রাক প্লাটুন ৭১, রাইজিং স্টার, তৃষ্ণা গ্র“প, সার্সেল ক্রিকেট ক্লাব, বিজয়ী হয়ে দ্বিতীয় পর্বে উন্নীত হয়। পুরো টুর্নামেন্ট পরিচালনা করেন বিসিসিপি সভাপতি আজিজুল হক সুমন ও দেলোয়ার হোসেন। টুর্নামেন্টে বেলুন উড়িয়ে উদ্বোধনের পর কাউন্সিলর শারমিন হক ইবিপিএল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইউরো বাংলা প্রিমিয়ার লিগ ফ্রান্সের ক্রিকেট অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ফ্রান্সের মূলধারার ক্রিকেট খেলায় সম্পৃক্ত করতে এ টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্ব বহন করবে বলে অভিমত জানান তিনি। হঠাৎ করে ফ্রান্সে বৈরী আবহাওয়ার কারণে টুর্নামেন্ট আগামী ১৫ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছেন ইউরোবাংলা ক্রীড়া বিভাগের প্রধান সাংবাদিক সামসুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com