বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

হবিগঞ্জে আইডিইবি’র উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ৬১০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের জন্য ৪র্থ শিল্প বিপ্লব’ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে গণপ্রকৌশল দিবস-২০১৮ ও আইডিইবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (আইডিইবি) হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২নং পুলস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির। পরে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে এসে সমাপ্ত হয়। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এমপি আবু জাহির। আইডিইবি হবিগঞ্জের সভাপতি ইঞ্জিনিয়ার লায়ন মোঃ জয়নাল উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লায়ন মনসুর রশিদ কাজলের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নয়ন, ইঞ্জিনিয়ার কাজী দেলোয়ার হোসেন, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী শেখ মোঃ তরিকুল ইসলাম, শাহজালাল পলিটেকনিক ইনস্টিটিউটেরে অধ্যক্ষ প্রদীপ কান্তি রায়, হবিগঞ্জ আইডিইবি’র সহ-সভাপতি সুভাষ কুমার চক্রবর্তী প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় এডঃ মোঃ আবু জাহির এমপি বলেন, বাংলাদেশ সকল ক্ষেত্রেই পিছিয়ে ছিল। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে। ইতোমধ্যে আমরা এমডিজি অর্জন করতে সক্ষম হয়েছি। বর্তমানে আমরা এসডিজি অর্জনের পথে। আর এই অগ্রগতিতে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অগ্রণী ভূমিকা। এ সময় তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগ গ্রহণ ও দেশের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।
র‌্যালি শেষে জেলা পরিষদের প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনায় সমাপনী বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কদ্দুছ আলী সরকার ও প্যানেল চেয়ারম্যান নুরুল আমীন ওসমান। অনুষ্ঠানে জেলার সিনিয়র প্রকৌশলীবৃন্দ, বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ এবং জেলার সকল পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসি’র শিক্ষক-ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিল্প কারখানার প্রকৌশলীবৃন্দ এতে স্বতস্ফুর্তভাবে অংশ নেন। র‌্যালিতে সকলের পড়নেই ছিল ‘অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের জন্য ৪র্থ শিল্প বিপ্লব’ লেখা সংবলিত টি শার্ট এবং ক্যাপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com