বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চুনারুঘাট পৌর যুবলীগের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ৬১০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাংলাদেশ আওয়ামী যুুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সন্ধ্যায় পৌর শহরের লস্কর ম্যানশনে পৌর যুবলীগের উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়। এর পূর্বে আলোচনা সভায় পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাজেদুল হোসেন লুবন এবং আব্দুর রহমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কেএম আনোয়ার হোসেন, জেলা যুবলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মর্জুত আলী সরদার, আতাউর রহমান মিলন, রায়হান শামীম, উপজেলা যুবলীগ নেতা ছাদিকুর রহমান খোকন, জাবেদ তালুকদার, আব্দুল্লাহ আল মামুনসহ পৌর ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, আওয়ামী যুবলীগ ১৯৭২ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এদেশের যুুব আন্দোলনের পথিকৃৎ শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, শোষনমুক্ত সমাজ গড়ে তোলা এবং যুবসমাজের ন্যায্য অধিকারসমুহ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবলীগের প্রতিষ্ঠা। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের সকল শ্রেণী ও পেশার মানুষের মধ্য থেকে স্বাধীনতা ও প্রগতিকামী যুবক ও যুব মহিলাদের ঐক্যবদ্ধ করে তাদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুশৃংখল সংগঠন গড়ে তোলাই যুবলীগের উদ্দেশ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com