শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে গাজাঁসহ ব্যবসায়ী আটক ॥ ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ১১ নভেম্বর, ২০১৮
  • ৫৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রাম থেকে গাজাঁসহ কুখ্যাত গাজাঁ ব্যবসায়ী জমসেদ আলী (৪০)কে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ নিয়ে দু’ধরনের বক্তব্য পাওয়া গেছে। স্থানীয় লোকজন বলছেন ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বলছে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ১’শ গ্রাম। স্থানীয় লোকজন জানান, হবিগঞ্জের মাদক অধিদপ্তরের একদল কর্মী গতকাল শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার গন্ধ্যা গ্রামের কুখ্যাত গাজাঁ ব্যবসায়ী জমসেদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরে তল্লাসী করে তার ঘর থেকে গাঁজা উদ্ধার ও জমশেদ আলীকে আটক করা হয়। তাকে নিয়ে আসার পথে স্থানীয় নেতাদের রোশানলে পড়ে অভিযানকতারীরা। পরে সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানীর ভ্রাম্যমান আদালতে ১’শ গ্রাম গাঁজা জমশেদকে হাজির করা হলে আদালত উভয় পক্ষের বক্তব্যের প্রেক্ষিতে ধৃত জমসেদ আলীকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
এ ব্যাপারে মাদক অধিদপ্তরের এসআই খায়রুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি ১ কেজি গাজাঁ উদ্ধারের বিষয়টি অস্বীকার করে বলেন, স্থানীয় লোকজন কি বলেছে সেটা উনাদের বিষয়। তারা ১’শ গ্রাম গাজা উদ্ধার করে ভ্রাম্যমান আদালতে হাজির করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com