শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাটে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১১ নভেম্বর, ২০১৮
  • ৫৯৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে রবি মৌসুমে প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে ভুট্টা-সরিষা এবং বোরো ধানসহ বিনামূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে এ উপলক্ষে প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। উপ-সহকারি কৃষি কর্মকর্তা সৈয়দ সাইদুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সরকার, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনিছ উল্লাহ, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহ জাহান চৌধুরী, গাজীপুর ইউপি যুবলীগের সেক্রেটারী জহিরুল ইসলাম সহ আরো অনেকে। সভায় প্রধান অতিথি আবু তাহের বলেন, বিএনপি সরকারের আমলে কৃষকরা সারের পিছনে ঘুরতো। বর্তমানে শেখ হাসিনা সরকারের উন্নয়নের জোয়ারে সার কৃষকের ঘরে পৌঁছে। আলোচনা সভা শেষে ২৭৫জন কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টা-সরিষা, বোরো ধানবীজ সহ রসায়নিক সার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com