শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক সড়ক দূর্ঘটনায় আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ৬৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় শহরতলীর ভাদৈ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, ওই সময়ে সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে একটি মোটর সাইকেল যোগে হবিগঞ্জ শহরের দিকে আসছিলেন। উল্লেখিত স্থানে পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে তাকে বহনকারী মোটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হবিগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দসহ সাংবাদিকরা তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা এখন কিছুটা শঙ্কামুক্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com