শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ পৌরভবনের রাস্তায় আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেছেন মেয়র জিকে গউছ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরভবনের সম্মূখস্থ রাস্তায় আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। বুধবার সকালে তিনি ওই রাস্তার ঢালাই কাজের উদ্বোধন করেন। হবিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিল হতে প্রায় ২১ লাখ টাকা ব্যয়ে এ আরসিসি রাস্তার কাজ বাস্তবায়ন হচ্ছে। ইতিপূর্বে হবিগঞ্জ পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে পৌরমঞ্চ প্রতিষ্ঠা করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। পৌরমঞ্চ এবং পৌরমঞ্চ প্রাঙ্গন হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ন মিলন ও সম্মেলন প্রাঙ্গন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে ওই কম্পাউন্ডের রাস্তাগুলো জীর্ণ থাকায় সমস্যার সৃষ্টি হয়ে আসছিল। এ সমস্যা সমাধানের জন্য পৌরসভার নিজস্ব তহবিল হতে ২০ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে আরসিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ রাস্তা বাস্তবায়নের ফলে পৌরভবন প্রাঙ্গনের পরিবেশ আরো উন্নত হওয়ার পাশাপাশি অনুষ্ঠানাদি পালনে সুযোগ সুবিধার সৃষ্টি হবে বলে মনে করছেন সচেতন মহল। ঢালাই কাজের উদ্বোধনকালে হবিগঞ্জ পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com